• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সড়ক খুঁড়ে কাজ বন্ধ, দুর্ভোগে ১০ গ্রামের হাজারো মানুষ মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময় মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের পাঁচ দিন পর জীবননগরে ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময়

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময়
মেহেরপুরে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময়

মেহেরপুরে স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীতের চাকুরী জাতীয়করণের দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে শহরের মল্লিক পাড়াস্থ সেকেন্ডারী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ইসরায়েল হোসেনের সভাপতিত্বে শিক্ষক নেতা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ এইচ এম সায়েদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদর উপজেলা সভাপতি ফয়জুল কবির, সমিতির গাংনী উপজেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল। অনুষ্ঠানে মেহেরপুর জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ প্রধান অতিথির কাছে শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে সমিতির পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এ এইচ এম সায়েদুজ্জামান বলেন, শিক্ষকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাদের পুর্ণ বোনাস দেওয়া হয়না। বাড়িভাড়া কিছুদিন আগে ১৫% দেওয়া হয়েছে যা অপ্রতুল। টাইম স্কেলসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিংবদন্তি শিক্ষক নেতা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া এমপি এবং মেহেরপুরের সন্তান শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেনের নেতৃত্বে শিক্ষকদের কল্যাণে কাজ করে চলেছেন। শিক্ষকদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মাধ্যমে চেষ্টা চলছে।

জাতীয়করণ প্রশ্নে তিনি বলেন, গত ৮ ই অক্টোবর ইন্জিনিয়ার্স ইন্সটিটিউটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা উপদেষ্টা মাহাদী আমিনের উপস্থিতিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরী জাতীয়করণের দাবীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপি মহাসচিবসহ নেতৃবৃন্দ বলেন,বর্তমান সরকার শিক্ষকদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবসে মাননীয় প্রধানমন্ত্রী কে ঐ শিক্ষক সমাবেশে দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনারা আপনাদের দাবীর কথা জানাবেন।

আমাদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে। তিনি শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান।সমিতির নেতৃবৃন্দকে সকল সাধারণ শিক্ষকদের কল্যাণে সহযোগিতার আহবান জানান। তিনি বলেন মেহেরপুরের মানুষ সৌভাগ্যবান কারণ এখানে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব আছেন যিনি সারাদেশে শিক্ষকদের কল্যাণে কাজ করে চলেছেন। শিক্ষকদের যে কোন সমস্যায় সংগঠনের চেয়ারম্যান সেলিম ভুঁইয়া এমপি, মহাসচিব জাকির হোসেন এবং আমার কাছে আপনারা আসবেন আমরা আপনাদের পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category