• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম:
মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক গাংনী কাঁচাবাজার মসজিদের উদ্বোধন মেহেরপুরের গাংনীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নিখোঁজের পাঁচ দিন পর জীবননগরে ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার ঝিনাইদহ সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল,গুলি ও মাদক উদ্ধার ঝিনাইদহ জেলা প্রশাসক জেলা বিএনপির উপদেষ্টা হিসাবে কাজ করছে-অধ্যক্ষ আব্দুল হাই শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত গাংনীর কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেহেরপুরে ৬০০ শাড়ি বিতরণ গাংনীতে ছাগল চুরির অভিযোগে দুই জনকে গণধোলাই শেষে পুলিশে দিল জনতা

মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক
মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন, ঘাতক শ্বশুর আটক

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাতা আব্দুর রহমান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ক্বারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে ।

​পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ ভোর রাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।

তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে এসে আব্দুর রহমানের মরদেহ দেখে প্রতিবেশিরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক শ্বশুরকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category