মেহেরপুরের গাংনী উপজেলার কাঁচাবাজার মসজিদের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির উদ্বোধন করা হয়। নামাজ শেষে মসজিদ কমিটির উদ্যোগে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
গাংনী বাজার জামে মসজিদ ও গাংনী কাঁচাবাজার মসজিদ কমিটির সভাপতি হাজী মোহাম্মদ মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
গাংনী পাইলট মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম, গাংনী কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক হাজী এনামুল হোসেন, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, গাংনী বাজার জামে মসজিদের ইমাম রুহুল আমিন, কাঁচাবাজার মসজিদ নির্মাণ কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর নবির উদ্দিন, বাজার কমিটির সাবেক সভাপতি হাফিজুর রহমান মানিক, সাবেক সভাপতি মাহবুবুর রহমান স্বপনসহ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।