• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৩১ মে, ২০২৪
মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
মেহেরপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

“তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” শ্লোগানে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে

শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ভূঁইয়া।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিব হাসান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলোক কুমার দাস। আলোচনা সভায় তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় সিগারেটের মাধ্যমে নেশার রাজ্যে প্রবেশ করা রোধ করতে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন বক্তারা। জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার ইনজামামুল হক প্রজেক্টরের মাধ্যমে সিগারেট ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিভিন্ন দিকগুলো উপস্থাপন করেন।

এ সময় সদর উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা অফিসার শফি উদ্দীন, তামাক বিরোধী জোটের প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা, তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন উল আলম বুলবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ ও এনজিও কর্মীরা সভায় অংশগ্রহণ করে।

এর পূর্বে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর পর্যন্ত একটি র‌্যালি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category