মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। রবিবার (২মার্চ) বেলা ১১টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম। সমাজসেবা উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার দাস। “রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরো বান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্বগঠন” স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় অটিজমদের অবহেলা না করে এগিয়ে নেওয়ার পরামর্শ দেন বক্তারা। এসময় বিভিন্ন এনজিও সমাজকর্মী ও অটিজম শিশুরা অংশগ্রহণ করে।