• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
মেহেরপুরে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মেহেরপুরে বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজয় টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়। আজ শনিবার দুপুরে গাংনীর পূর্ব মালসাদহ সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয় টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবি এম মহিউদ্দীন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানে কেক কাটা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম। বক্তারা বলেন, বিজয় টিভি শুরু থেকেই গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে। দেশের সংবাদমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেলিভিশন চ্যানেলটি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি স্থানীয় সংবাদেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। সব সময় সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে। দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু সাঈদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category