• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের আহত ৬

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের আহত ৬
মেহেরপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষের আহত ৬

মেহেরপুরের আমঝুপিতে স্থানীয় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর জখম দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিএনপির বিবাদমান দুপক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় আগামিকাল জেলা বিএনপির সম্মেলন ঘিরে একটি নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানালেন নেতাকর্মীরা।

আহতরা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পদক প্রার্থী উমর ফারুক লিটন পক্ষের মোস্তাফিজুর রহমান (৪৯) ও আমিনুল ইসলাম (৬৫) । তাদের একজনের পা ভেঙ্গে দেওয়া হয়েছে। তবে দুজনেরই মাথায় গুরুতর জখমে সেলাই দিয়েছেন ডাক্তাররা। আহত মোস্তাফিজুর রহমান আমঝুপি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আমিনুল ইসলাম বিএনপি কর্মী।

অপরদিকে সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম পক্ষের আহতরা হলেন- রনি (২০), দেলোয়ার (৩৬), নাফিজ (১৯), শাওন (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে মেহেরপুর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে। আহত সকলের বাড়ি আমঝুপি গ্রামে।

জানা গেছে, আমঝুপি গ্রামের বিএনপি নেতা সাইফুল ইসলাম জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন অনুসারী। এবং উমর ফারুক লিটন জেলা বিএনপির বর্তমান আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের অনুসারী। বিএনপির কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিবাদের মধ্যে রয়েছে সাইফুল ইসলাম ও উমর ফারুক লিটন পক্ষের নেতাকর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় আমঝুপি গ্রামের কালিতলা মোড়ে দু’পক্ষের কয়েক যুবক পিঁয়াজু খেতে যায়। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা শেষে হাতাহাতি হয়। স্থানীয়দের সহায়তায় বিষয়টি শেষ হলেও এক পর্যায়ে সাইফুল ইসলাম পক্ষের উত্তেজিত লোকজন আমঝুপি বাজারে অবস্থিত উমর ফারুক লিটনের অফিসে যায়। সেখানে থাকা উমর ফারুক লিটন পক্ষের নেতা আমিনুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে রড দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে।

জানা গেছে, ঘটনার পর স্থানীয়রা আহতদের নিয়ে যায় মেহেরপুর জেনারেল হাসপাতালে। সেখানে উমর ফারুক লিটন গ্রুপের দুজনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। তাদের মাথায় জখম হয়েছে। মাথায় জখমসহ পা ভেঙ্গে গেছে একজনের।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্তর রয়েছে।

প্রসঙ্গত, আগামিকাল মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছে জেলা বিএনপির আহবায়ক কমিটি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category