• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

মেহেরপুরে বিএনপি’র দুই গ্রুপের কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতি

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
মেহেরপুরে বিএনপি'র দুই গ্রুপের কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতি
মেহেরপুরে বিএনপি'র দুই গ্রুপের কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতি

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নেওয়া ও জনতার বিজয়কে নিশ্চিত করার লক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপির দুটি গ্রুপ।

বুধবার (৬ আগস্ট) বিকালে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে সড়ক বিভাগের সামনে থেকে একটি মিছিল বের হয়ে মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। অপরদিকে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি আহ্বান করা হয়।

সমাবেশ শেষে উক্ত মিছিলটি বড়বাজার সড়ক প্রদক্ষিণের সময় মহিলা কলেজ মোড়ে অপর গ্রুপের কর্মীদের সাথে উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়৷ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত করা হলেও এ ঘটনায় কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী যে কোন সময় বা কর্মসুচীতে সংঘর্ষের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।

একটি গ্রুপের নেতৃত্ব ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য মাসুদ অরুন। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিএনপি নেতৃবৃন্দ।

বর্তমান কমিটির আহ্বায়ক জাবেদ মাসুদ মিলটন এর নেতৃত্বে অপর মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ, সদস্য লিটন, আলমগীর খান ছাতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category