• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মেহেরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মেহেরপুর সদর উপজেলার রায়পুর সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপি সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান।

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান জানান আজ দিনব্যাপী সদর উপজেলার আমদাহ ইউনিয়নের অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে, পাশাপাশি তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে। এছাড়াও প্রতি মাসে এই মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হবে বলে জানান তিনি। চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা জানান চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category