• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী
মেহেরপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী

সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপি।

শনিবার (৮ এপ্রিল) সকালে শহরের বড় বাজার এলাকায় বিএনপি কার্যালয়ে অবস্থান কর্মসূচী পালন করা হয়।

জেলা বিএনপির সহ সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলমগীর খান ছাতু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন দীর্ঘ ১৪ বছর সরকার বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করে আসছে, সরকার ২০১৪, ২০১৮ সালের মতো একই কায়দায় নির্বাচন দিতে চায়। কিন্তু এবার আমরা তা মেনে নেওয়া হবে না। সরকার তার নীশনকশা বাস্তবায়নে জন্য সৎ সরকারী কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর দিচ্ছে, গণমাধ্যমের গলা চিপে ধরেছে, জিনিসপত্রের দাম লাগামহীন। সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এই সরকার আগামী নির্বাচন ব্যালটের মাধ্যমে করতে বাধ্য হয়েছে তেমনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে বলে তারা উল্লেখ করেন। এই আন্দোলন শুধু বিএনপির নয় এই আন্দোলন দেশের সর্বস্তরের মানুষের।

জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন দুলালের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন জিয়া মঞ্চ মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাহিদ মাহাবুব সানি।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফরিদ উদ্দিন, যুবদল নেতা ইসমাইল হোসেন, জিয়া মঞ্চের সদস্য সচিব মনিরুল ইসলাম, যুবদল সদস্য খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম মিন্টু, সহ সাংগঠনিক সম্পাদক লিটন উদ্দিন, পৌর ছাত্রদল নেতা ফুর্তি হাসান সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category