• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
মেহেরপুরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে মেহেরপুর সদর উপজেলা বিএনপি। শনিবার (৮এপ্রিল) সকালে মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।

এসময় তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ১০ দফা কর্মসূচির। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নেতা বলেছেন রোজার পর তিন মাসের সংগ্রামের মধ্য দিয়ে এই সরকারের পতন আমরা নিশ্চিত করব।

তিনি আরো বলেন, ইতিহাস বলেছে জনগণের ক্ষুব্ধতা সাময়িকভাবে দমিয়ে রাখা যায় বন্দুকের জোরে, ব্যালটের জোরে, রক্তপাতের মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক অর্থে সেই লড়াই থেমে থাকে না। সেই লড়াই একদিন না একদিন বিজয় লাভ করবে।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম,আরিজুললা বাবলু মাস্টার,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সহিদুল ইসলাম সেন্টু, বাঁকা বিল্লাল, আলমঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও এ সময় মেহেরপুর জেলা, সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category