• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত
মেহেরপুরে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে সৌদিয়া পরিবহনের ধাক্কায় অধির কর্মকার (৫৬) নামের এক সাইকেল চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। সে সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত জয়দেব কর্মকারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অধির কর্মকার আমঝুপি বাজারের একটি স্বর্ণকারের দোকানে কাজ করেন। সকালে সাইকেল চালিয়ে আমঝুপি বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয় সে। মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর নামক স্থানে তার এক আত্মীয়ের বাড়িতে যাবার জন্য রাস্তা পার হচ্ছিলো। এ সময় ঘন কুয়াশায় ঢাকা ছিলো সড়কটি। পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহন তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া জানান, রাস্তাতে মোড় নেয়ার সময় সৌদিয়া পরিবহনের ধাক্কায় অধিরের মৃত্যু হয়। পরিবার থেকে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category