• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে বড় বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে বড় বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট
মেহেরপুরে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে বড় বাজারে ব্যবসায়ীদের ধর্মঘট

মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বানিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে বড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও বড় বাজার ব্যবসায়ী সমিতি এ কর্মসূচি পালন করছে। আজ শনিবার দুপুর থেকে এ অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এ ধর্মঘটের কারণে সাধারণ মানুষ রয়েছে ভোগান্তিতে।

সড়কে টায়ার জ্বালিয়ে বড় বাজার চার রাস্তার মোড়ে ব্যবসায়ীরা একত্রিত হয়। এ সময় মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় ব্যবসায়ীরা।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বানিজ্য মেলা হবে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি। কিন্তু বড় বাজার ব্যবসায়ী সমিতির সাথে মেলা কমিটির কোন আলোচনা হয়নি। তাই বড় বাজার ব্যবসায়ী সমিতির একটি প্রতিনিধি আজ শনিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে কিছু দূর্বৃত্ত তাদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। যার প্রতিবাদে ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নেমেছে। ব্যবসায়ীদের দাবি বানিজ্য মেলা বন্ধ করতে হবে। যারা ব্যবসায়ীদের লাঞ্ছিত করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে ব্যবসাীদের এ ধর্মঘট প্রত্যাহার করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category