• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে বাড়ির গেটের ছাদ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
মেহেরপুরে বাড়ির গেটের ছাদ পড়ে শিক্ষার্থীর মৃত্যু
মেহেরপুরে বাড়ির গেটের ছাদ পড়ে শিক্ষার্থীর মৃত্যু

বাড়ির গেটের ছাদ পড়ে সোহাগ হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। সোহাগ হোসেন ঐ গ্রামের আব্দুস সালামের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শেণীর শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পরিবার সুত্রে জানাগেছে, সকাল সাড়ে ১১ টার দিকে সোহাগ হোসেন বাড়ির সীমানা প্রাচীরে উঠে পেয়ারা পাড়ছিলো। পেয়ারা পাড়া শেষ হলে প্রাচীর থেকে নামার সময় গেটের ছাদ ধরে নামতে গেলে ছাদটি তার শরীরের উপরে পড়ে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গাংনীতে হাসপাতাল বাজারে পৌছুলে তার অবস্থা আরও অবনতি হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান বলেন, রোগী মেহেরপুর হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছিলো। এ পর্যন্ত আসতে আসতে রোগীর অবস্থা খারাপ দেখে এখানে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই সে মারা গেছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্তপূর্ক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category