• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রাম থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কের রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে রাজনগর মোল্লাপাড়ার ফারুকের বাঁশবাগান থেকে দুর্গন্ধ বের হলে এলাকার এক নারী বাঁশ বাগানের ভিতরে প্রবেশ করে। এসময় একটি ঝোপের মধ‍্যে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে আশেপাশের লোকজনকে জানায়। পরে পুলিশে খবর দেওয়া হলে মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category