• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর সাথে সহযাত্রী হলেন ছোট বোন

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর সাথে সহযাত্রী হলেন ছোট বোন
মেহেরপুরে বড় ভাইয়ের মৃত্যুর সাথে সহযাত্রী হলেন ছোট বোন

মেহেরপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান বড় ভাই আব্দুর রহমানের মৃত্যুর ৮ ঘন্টা পর ছোট বোন রিজিয়া খাতুনও ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রিজিয়া খাতুন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর শহরের মহিলা কলেজপাড়ায় তাঁর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

এর আগে ভোর ৫ টার দিকে রিজিয়া খাতুনের বড় ভাই মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করেন। ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মারুফ আহমেদ বিজন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন। শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category