• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে বড় বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে বড় বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান
মেহেরপুরে বড় বাজারে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

মেহেরপুরে বিভিন্ন মুদি দোকান থেকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মধু, আদি বোম্বে, মিমি বেকারি ও জোসনা বেকারি থেকে পাউরুটি এবং বড়বাজার থেকে গলদা চিংড়ি, ইলিশ মাছের স্যাম্পল কালেকশন করে বাংলাদেশ ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারে পরীক্ষা করার জন্য অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেহেরপুর জেলা কার্যালয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মধুতে ভেজাল উপাদান পাওয়ায় সেগুলো জব্দ করে বিনষ্ট করা হয়। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য সঠিক রাখার জন্য মেহেরপুরে এ অভিযান মাসে দুই দিন হবে বলে জানান, জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম, মশিউর রহমান, মনিরুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ জামাত আলী ও নমুনা সংগ্রহ সহকারি সোহেল রানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category