• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত
মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে বজ্রপাতে লিটন আহম্মেদ (৩২) এক কৃষক নিহত এবং একই সময়ে আহত হয়েছে সুজন হোসেন (২৮) নামের অপর কৃষক। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে গ্রামের বেইলির মাঠ নামক স্থানে মাঠে শসা তুলতে গিয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত লিটন আহম্মেদ কুলবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে ও আহত সুজন একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে।

নিহত লিটনের ভাই আনিছুর রহমান বলেন, আমার ভাই লিটন ও সুজন বেইলির মাঠে শসা তুলছিলেন। হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। তারা এসময় একটি গাছের নিচে বসে ছিলেন। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে দুজনেই মারাত্বক আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটন আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category