• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ৭ জুন, ২০২৩
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
মেহেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মেহেরপুর জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে বঙ্গবন্ধু আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৭ জুন) সকাল সাড়ে ৭ টার সময় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, পিছিয়ে পড়া খেলোয়াড়দের বাছাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়ার উদ্দেশ্যে এ ধরনের টুর্নামেন্ট গুলো হয়ে থাকে। তিনি বলেন বর্তমান সরকারের সদিচ্ছার কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়দের একত্রিত করে তারা যাতে প্রতিভা বিকাশ ঘটাতে পারে তার জন্য এ ধরনের প্রয়াস। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে হবে।

অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান ও জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, প্রাক্তন ফুটবলার আব্দুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জেলার ৮টি কলেজ অংশগ্রহণ করছে। কলেজগুলো হলো মেহেরপুর সরকারি কলেজ, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ছহিউদ্দিন ডিগ্রী কলেজ, এ আর বি কলেজ,গাংনী সরকারি ডিগ্রী কলেজ, সন্ধানী স্কুল এন্ড কলেজ, বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজ এবং কুতুবপুর স্কুল এন্ড কলেজ। উদ্বোধনী খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কুতুবপুর স্কুল এন্ড কলেজে একে অপরের সাথে মোকাবেলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category