• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ সুমন আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

রবিবার (২৪ ডেসেম্বর) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আজিম উদ্দিনের ইটভাটার কাছ সুমনকে আটক করা হয়।আটক সুমন আলী বুড়িপোতা মন্ডল পাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আজিম উদ্দিনের ইটভাটার সামনে পাকা রাস্তার উপর থেকে সুমনকে আটক করে। এসময় তার নিকট থেকে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category