সোমবার (২৭ নভেম্বর) বিকেলে মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের উদ্যোগে এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
আনন্দ মিছিলটি কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের নেতৃত্বে তার নিজস্ব অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব বলেন, এক জেলায় নৌকার একাধিক প্রার্থী হওয়ার যোগ্যতা অনেকেই রাখতে পারে কারণ বাংলাদেশ আওয়ামী লীগে একটি বৃহত্তম দল। জননেত্রী শেখ হাসিনা শত শত প্রতিনিধির মধ্য থেকে ৩’শ আসনে ৩’শ জনকে ওনার নিখুত দৃষ্টি এবং মেধার মাধ্যমে যাচাইবাছাই করে তাদের মনোনীত করেন। মেহেরপুরেও তার ব্যতিক্রম হয়নি। তাই আগামী ৭ তারিখে ফরহাদ হোসেন দোদুলকে নৌকা প্রতীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
এসময় তারিকুল ইসলাম রাজিব, রাফিউল ইসলাম রকি, অপূর্ব, শিশিরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করে।