• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার
মেহেরপুরে প্রবাস ফেরত যুবকের মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার দিঘির পাড়া গ্রামের মাঠ থেকে প্রবাস ফেরত যুবক মিজানুর রহমান মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ১০ টার দিকে সদর থানা পুলিশের একটি টিম মরাদেহ উদ্ধার করে। সে দিঘির পাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিহতের পিতা নজরুল ইসলাম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে প্রবাসে ছিল। মাস দুয়েক হলো দেশে ফেরত আসে। দেশে এসে তার পাঠানো টাকা নিয়ে তার স্ত্রীর সাথে কলহ তৈরি হয়। পরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। মিলনের সাথে যোগাযোগ করে না সে।

আজ ভোরে মিলন বাড়ি থেকে বের হয়। মিলনের খোঁজ না পেয়ে সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয় কৃষকরা মাঠের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট করার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টের পর কিভাবে মিলন মারা গেছে তার প্রকৃত কারণ জানা যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category