• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে প্রবাসী যুবক হত্যা মামলার প্রধান আসামি খোকন আটক

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
মেহেরপুরে প্রবাসী যুবক হত্যা মামলার প্রধান আসামি খোকন আটক
মেহেরপুরে প্রবাসী যুবক হত্যা মামলার প্রধান আসামি খোকন আটক

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের সৌদি প্রবাসী শরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি এনামুল হক খোকনকে (৪০) গ্রেপ্তার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। শনিবার রাতে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম তাকে চুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করে। আটক এনামুল হক খোকন সদর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে হত্যায় ব্যবহৃত দেশিও অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে। এই হত্যাকান্ডের ঘটনা তদন্ত চলমান রয়েছে আরও কেউ জড়িত থাকলে তাদেরকে গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, গত ২১ শে এপ্রিল বিকেলে মেহেরপুর সদর উপজেলার রায়পুর হাতিকাটা মাঠের মধ্যে নিজ জমিতে কাজ করা অবস্থায় শরিফুল ইসলাম কে কুপিয়ে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category