• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে স্কুল ছুটির পর ভেতরেই তালাবদ্ধ শিশু: আড়াই ঘণ্টা পর উদ্ধার নিয়ন্ত্রণহীন ই-সিগারেট ও নিকোটিন পাউচে শিশুদের জন্য প্রাণঘাতী হুমকি বর্ণাঢ্য আয়োজনে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ বর্ণিল আয়োজনে গাংনীতে বাংলা বর্ষবরণ মুজিবনগরে গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখার অভিযোগ মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড গাংনীতে উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পা বিচ্ছিন্ন হওয়া সেই হুসাইনের মৃত্যু প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন

মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষের উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ২২ জুলাই, ২০২৩
মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষের উদ্বোধন
মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষের উদ্বোধন

মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে সমাজ ভিত্তিক মাছ চাষ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা সাড়ে দশটার দিকে ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান। থানার ঘাটে ৮০০ মিটার নদী পেন কালচার প্রকল্পের আওতায় মৎস্য চাষ করা হবে। ১৭ জন মৎস্য চাষীকে নিয়ে সমিতির মাধ্যমে পেন কালচার কার্যক্রমটি পরিচালিত হবে। পরীক্ষামূলকভাবে প্রকল্পটি সফল হলে পরবর্তীতে এমন প্রকল্প আরো বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। এ সময় আগত অতিথিবৃন্দ ভৈরব নদে মাছের পোনা অবমুক্ত করেন। অনুষ্ঠানে এলাকাবাসী ও মৎস্যজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category