• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুর ডিবি পুলিশের হাতে পুলিশের ভুয়া এসআই আটক, মোটরসাইকেল উদ্ধার

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
মেহেরপুরে পুলিশের এক ভুয়া এসআই আটক, মোটরসাইকেল উদ্ধার
মেহেরপুরে পুলিশের এক ভুয়া এসআই আটক, মোটরসাইকেল উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে সোহেল রানা (২৬) নামের পুলিশের এক ভুয়া এসআইকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

সোমবার (১৩ মার্চ) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলমের নেতৃত্বে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সাকেরদাহ উত্তরপাড়া থেকে তাকে আটক করে।

আটক সোহেল রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের সোনাউল্লার ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম জানান, গত ১০ই মার্চ সোহেল রানা পুলিশ পরিচয়ে বারাদি বাজারে সবুজের গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এঘটনায় সবুজ মেহেরপুর থানায় একটা অভিযোগ করে। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে আটক করে।

আটককালে তার কাছে থেকে সাব-ইন্সপেক্টর ব্যাচ, পুলিশের পোশাক, পিস্তল কাভার, পুলিশ জ্যাকেট ও চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category