• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে বাঘডাসা

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
মেহেরপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে বাঘডাসা
মেহেরপুরে পিটিয়ে হত্যা করা হয়েছে বাঘডাসা

মেহেরপুর সদর উপজেলার শিমুলতলা গ্রামের মাঠে বিলুপ্তপ্রায় একটি বাঘডাসা পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে কৃষকরা মাঠে কাজ করার সময় এই ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার বারাদি ইউনিয়নের শিমুলতলা গ্রামের মাঠে কাজ করছিলেন কৃষকরা। এ সময় হায়াত আলীর ধান ক্ষেতের মধ্যে বাঘডাসা দেখতে পান শ্রমিকরা। এ সময় তাড়া করে তাকে ধরতে গেলে আক্রমণের চেষ্টা করে। ‌ তখন মাঠের শ্রমিকরা জড় হয়ে বাঘডাসাটিকে পিটিয়ে হত্যা করে।
কৃষি ও পরিবেশের জন্য উপকারী বিপন্ন এই প্রজাতির বাগডাসাটিকে কৌতূহলবশত হত্যা করা হয়েছে বলে জানান ওই শ্রমিকরা।
বন্যপ্রাণী আইনে এ সমস্ত প্রাণী হত্যা অপরাধ উল্লেখ করে মেহেরপুর সদর বন বিভাগের ফরেস্টার হামিম হায়দার বলেন, ওই এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বিলুপ্তপ্রায় প্রাণী রক্ষার জন্য চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category