• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস
মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস

‘পোকামাকড় রক্ষা করে পাখির জীবন’ এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হলো বিশ্ব পরিযায়ী পাখি দিবস। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় মেহেরপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে পরিযায়ী পাখি রক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।

মেহেরপুর ফাউন্ডেশনের পরিচালক নাসের চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, মেহেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক কাউসার আলী, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, দৈনিক কালের কন্ঠ’র সাংবাদিক ইয়াদুল মোমিন, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, সাংবাদিক আমিরুল অল্ডাম, হারুনর রশিদ রবি, আকতার হোসেন, সিদ্দিকী শাহিন, মাসুদ রানা, তোফায়েল হোসেন, সিরাজুদ্দোজা পাভেল, পিজেইউএস’র নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়া।

এসময় বক্তারা বলেন, শীতের শুরুতে বিভিন্ন পরিযায়ী পাখির আমাদের এখানে আগমন ঘটে। পরিযায়ী পাখি অনেক দুর দুরান্ত থেকে আমাদের এলাকায় এসে পর্যটকদের আনন্দ দেয়। এসকল আশ্রয়প্রার্থী পরিযায়ী পাখিদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

বক্তারা আরও বলেন, পরিযায়ী পাখি বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে থাকে। এর ফলে আমাদের ফসল উৎপাদনও বৃদ্ধি পায়। ফসলে কীটনাশক ব্যবহার করার ফলে অনেক পরিযায়ী পাখি ফসল খেয়েও মারা যায়। এক শ্রেণির পাখি শিকারি বিভিন্ন মাধ্যমে পরিযায়ী পাখিদের হত্যা করে। আমাদের উচিত পরিযায়ী পাখি সংরক্ষণে এগিয়ে আসা।

উক্ত আলোচনা সভায় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category