• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
মেহেরপুরে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
মেহেরপুরে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি

মেহেরপুর সরকারি কলেজে পাখিদের অবাধ বিচরণ, নিরাপদ আশ্রয় তৈরি ও বংশবৃদ্ধির জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানো হয়েছে। এতে ঝড়, বৃষ্টি, রোদ থেকেও বাঁচবে পাখিরা। শুক্রবার ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মেহেরপুরের সদস্যদের হাতে মাটির হাঁড়ি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যাপক ড. এ.কে.এম. নজরুল কবীর।

“পক্ষীকুলের আনন্দমেলা” নামক ইভেন্ট শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সংগঠন সূত্র জানায়, পাখিদের নিরাপদ আশ্রয়, রক্ষা ও তাদের বংশবৃদ্ধির জন্য কলেজের উঁচু গাছগুলোতে হাঁড়ি বসানো হয়েছে। হাঁড়িগুলোতে ছোট ছোট ছিদ্র করে দেওয়া হয়েছে। এতে বৃষ্টির পানি ঢুকলেও নিচের ছিদ্রগুলো দিয়ে পড়ে যাবে। তাছাড়া হাঁড়ির দুই দিকে বড় দুটি মুখ রাখা হয়েছে। ফলে হাঁড়ির মধ্যে ঢুকতে ও বের হতে পাখিদের কোন সমস্যা হবে না।

এ ব্যাপারে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মেহেরপুর জেলা শাখার সভাপতি তানজীমুল ইসলাম বলেন, জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব সবার। জীববৈচিত্র্য ভালো থাকলে আমাদের পরিবেশ ভালো থাকবে। আমরাও ভালো থাকবো। এই হাঁড়িগুলো বসানোর মাধ্যমে পাখিরা নিরাপদ আবাসস্থল পাবে।

এসময় অন্যদের মধ্যে সংগঠনটির সহ সভাপতি আশিক রাব্বি, সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম, অর্থ সম্পাদক আনাস আহমেদ, প্রজেক্ট অফিসার মাহফুজুর রহমান, এইচআরও হিউম্যান রিসোর্স অফিসার ইমতিয়াজ আহমেদ সহ সংগঠনটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category