• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৫ জুন, ২০২৪
মেহেরপুরে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭
মেহেরপুরে পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত-৭

মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে মুদি দোকানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কাবিদুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করে চিকিৎসক। বুধবার রাত পৌনে নয়টার দিকে এঘটনা ঘটে।

সংঘর্ষে এক পক্ষের আহতরা হলেন, হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী হাজেরা খাতুন, ছেলে নাসির উদ্দিন, মিজানুর রহমান, আনারের স্ত্রী হাসিনা খাতুন। অপর পক্ষের আহতরা হলেন, একই গ্রামের মৃত মোনাজাতের ছেলে কাবিদুল, আসাদুল, মৃত ইয়াজুদ্দিনের ছেলে আকুল।

আহতরা জানান, মিজানুর রহমানের মুদি দোকানে বছর ধরে লেনদেন করে আসছিলেন গ্রামের আসাদুল হক। দোকানের পাওনা ১২”শ টাকা রাত ৯টায় দিকে দোকানদার মিজানুর রহমান আসাদুলের কাছে চাইলে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।

এ সময় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লাঠি ও ইটের আঘাতে নারীসহ ৭ জন আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ হরিরামপুর গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অস্ত্রের আঘাতে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে অস্ত্রের কোপে গুরুতর আহত হওয়া আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করেন চিকিৎসক।

মেহেরপুর জেনারেল হাসপাতালে ইমার্জেন্সি মেডিকেল অফিসার মনজুরুল হাসান জানান, আহতদের মধ্যে আসাদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয়েছে। বাকিদের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের ঘটনার সততা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখনও কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category