• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে পরিবেশ সচেতনতামূলক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
মেহেরপুরে পরিবেশ সচেতনতামূলক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত
মেহেরপুরে পরিবেশ সচেতনতামূলক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুরে পরিবেশ বিষয়ক সচেতনতামূলক র‌্যালি ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১৬ জানুয়ারী) সকাল সাড়ে দশটার দিকে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। নেতৃত্ব দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, জেলা পাট কর্মকর্তা আ খ ম হারুনুর রশিদ, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাফফর হোসেন খানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পলিথিন ব্যবহার বন্ধে দূষণবিরোধী কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্লাস্টিকের ব্যবহার রোধে এবং পাটজাত পণ্য ও বিকল্প উপায় সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালায় পরিবেশ রক্ষার্থে দূষণবিরোধী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ দেন আগতরা। কর্মসূচিতে বন বিভাগ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, এনজিও কর্মী সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category