• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কাপড়ে মল ছিটিয়ে মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধার ৪৮ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র তামাক নিয়ন্ত্রণের বড় বাঁধা কোম্পানির হস্তক্ষেপ আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা: সীমানা খুঁটি ভাংচুরের অভিযোগ গাংনীর কাজীপুর সীমান্তে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে মাছ ব্যবসায়ীকে গাছে বেঁধে দুটি ভ্যান ও টাকা ছিনতাই পিকিং স্টার’ হাঁসে স্বাবলম্বী মেহেরপুরের বাঁধন-মাসে আয় ৪ লাখ টাকা দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত গাংনীতে বেতের আঘাতে শিক্ষার্থীর পা ভাঙ্গার অভিযোগ হুজুরের বিরুদ্ধে মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ হিতৈষী দিবস পালিত গাংনীতে ভুট্টার বীজ নিয়ে রিটেলার সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৪ মে, ২০২৫
মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মেহেরপুরে পবিত্র ঈদ উল আযহা পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। এ সময় বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নিরাপত্তা জোরদার, পশু হাটের সুষ্ঠু পরিবেশ, জাল টাকা শনাক্তকরণ, ঈদ জামায়াতের সময় নির্ধারণ, সড়কে বেপরোয়া যানবহন রোধসহ বিভিন্ন ঈদগাহের ইমাম নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের কথা বিষয়ে জানায় জেলা প্রশাসন। এছাড়াও জেলা প্রধান ঈদগাহগুলোর ঈদের জামাতের সময় নির্ধারণ করে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category