• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে আপন দুই বোনসহ চার শিশুর মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে আপন দুই বোনসহ চার শিশুর মৃত্যু
মেহেরপুরে পদ্ম ফুল তুলতে গিয়ে আপন দুই বোনসহ চার শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে মসুরী ভাজা বিলে পদ্ম ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে আপন দুই বোনসহ ৪ শিক্ষার্থী পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলো, রাজনগর গ্রামের মল্লিকপাড়ার সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১০), সামাদের ভাই সাহারুল ইসলামের মেয়ে আলেয়া খাতুন (১০) এবং প্রতিবেশি ইসার আলীর মেয়ে মিম খাতুন (১৪)। নিহতদের মধ্যে ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহত ফাতেমা (১৪) ও মিম (১৪) অষ্টম শ্রেণীর ছাত্রী, চতুর্থ শ্রেণীর ছাত্রী আফিয়া (১০) ও আলসিয়া (১০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে পদ্ম তুলতে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে চার শিশুর মরদেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

চার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category