• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী আহত

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
মেহেরপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী আহত
মেহেরপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার কর্মী আহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে নৌকা সমর্কদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর চার নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান (৪৩), মেহেরপুর শহরের খালেদুজ্জামান খান ডালিম (৪৬), যুবলীগ নেতা বাগোয়ান গ্রামের তেলা শেখ (৪৬) ও সাবেক মহিলা মেম্বার মুক্তা খাতুন (৩৭। মাথায় জখম হওয়ায় খালেদুজ্জামান খানকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বাগোয়ান গ্রামে মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের নির্বাচনী ক্যাম্প রয়েছে। শনিবার রাতে আব্দুল মান্নানসহ নেতৃবৃন্দ নির্বাচনী ক্যাম্পে পথসভা করছিলেন। এর পাশেই ফরহাদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে সাউন্ড বক্সে উচ্চস্বরে প্রচারণা চলছিল। এতে আব্দুল মান্নানের পথ সভায় ব্যাঘাত ঘটে। সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান। এসময় নির্বাচনী ক্যাম্পে থাকা নৌকার কর্মীরা পেরেশানের উপর হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা।

আহত তেলা শেখ বলেন, শহিদুল ইসলাম পেরেশান ভাইয়ের উপর হামলা দেখে আমরা কয়েকজন এগিয়ে গিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করি। এসময় তারা আমাদেরকেও মারধর করে আহত করে।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ভিজিলেন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত দুপক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, নির্বাচনী আইন শৃংখলা রক্ষার দায়িত্বরত টিমের সদস্যদের নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। ছোট্ট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে আহত ব্যক্তিরা যদি ক্ষতিগ্রস্থ হয়ে থাকেন তাহলে তারা অবশ্যই আইনগত সহায়তা পাবেন।

তবে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনা মেনে নেওয়া যায় না। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category