• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে নিউ বম্বে বেকারীতে ৪০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
মেহেরপুরে নিউ বম্বে বেকারীতে ৪০ হাজার টাকা জরিমানা
মেহেরপুরে নিউ বম্বে বেকারীতে ৪০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা এগারোটার দিকে শহরের হোটেল বাজারে অবস্থিত নিউ বম্বে বেকারীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উৎপাদিত পণ্যে উৎপাদনের তারিখ না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, অস্বাস্থ্যকর কেমিক্যাল ব্যবহারের প্রমান মেলে। এ সকল কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়। সেনাবাহীনির উপস্থিতিতে অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ ও কনজ্যুমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাবের) সদস্য, সদর থানা পুলিশের একটি টিম। অভিযান শেষে মানসম্মত খাবার তৈরীর জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ব্যবসা পরিচালনায় আসাধুপায় অবলম্বনের বিষয়ে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দলটি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category