• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত
মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত

“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য মধ্য দিয়ে মেহেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। এ উপলক্ষে বৃহষ্পতিবার (২ জানুয়ারী) মেহেরপুর কলেজ মোড় থেকে মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের নেতৃত্বে একটি ওয়াকাথন বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণকর রাষ্ট্র গঠনে সমাজসেবায় ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা সমাজসেবার উপপরিচালক আশাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, সিভিল সার্জন ডা. মহী উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।

অপরদিকে, গাংনী সমাজ সেবার উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি ওয়াকাথন বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে কল্যাণকর রাষ্ট্র গঠনে সমাজসেবায় ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যশা শীর্ষক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে সমাজ সেবা অফিসার আরশাদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category