• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত
মেহেরপুরে নছিমনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারী নিহত

মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান-নছিমনের ধাক্কায় পঞ্চাষোর্দ্ধ এক মানসিক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়নি।

স্থানীয় সুত্রে জানা গেছে, মানসিক প্রতিবন্ধী ও নারী গোপালপুর বাজার ও থেকে মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকার মধ্যে চলাফেরা করতেন। গোপালপুর বাজারে গেল কয়েকদিন থেকে অবস্থান করছেন।

ঘটনার সময় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিলেন ওই নারী। এসময় মেহেরপুরগামী গরু বোঝাই একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সড়কের উপরে পড়ে মাথায় রক্তাত্ব জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নছিমন ফেলে পালিয়ে যায় চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দীন জানান, মরদেহ এবং নছিমনটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category