• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
মেহেরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিপন আলী
মেহেরপুরে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিপন আলী

মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে মানসিক প্রতিবন্ধীকে ধর্ষণের দায়ে শিপন আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ডিসেম্বর) শিপন আলী কে আটক করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শিপন আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাদির চর গ্রামের আলি শাহার ছেলে। সে মেহেরপুর সদর উপজেলার বেলেগাড়ি গ্রামে তার শশুর মাহাবুল হোসেনের বাড়িতে বসবাস করছিলেন। মানসিক প্রতিবন্ধীর বড় বোনের দায়ের করা অভিযোগে জানা গেছে, বেশ কিছুদিন যাবত শিপন তার বোনকে বিভিন্ন সময় উত্ত্যাক্ত করত।

গত ১ ডিসেম্বর দুপুরের দিকে বাদি বাড়িতে না থাকার সুযোগে শিপন তার মানসিক প্রতিবন্ধী বোনকে মাঠের মধ্যে একটি কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে আসলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখে। ওই সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে শিপন তাকে ধর্ষণ করেছে বলে জানান। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে সোমবার মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। সংশোধিত ২০০৩ এর ৯(১)ধারা শিপনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category