• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ২৪ মে, ২০২৬
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত
মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত

মেহেরপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে।

রোববার (২৪ মে) রাত সাড়ে নয়টার দিকে শহরের কাথুলি এলাকায় জেড এ ফিলিং স্টেশনের অদূরে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন সদর উপজেলার শোলমারি গ্রামের জামাল উদ্দিনের ছেলে জুয়েল রানা ও শহরের পোস্ট অফিস পাড়ার জিয়া উদ্দিনের ছেলে মুকুল হোসেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন।

আহত জুয়েল রানার অবস্থা গুরুতর হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে জুয়েল রানা দ্রুত গতিতে মেহেরপুর শহরের দিকে আসছিলেন। এদিকে প্রতিদিনের ন্যায় মাদ্রাসা থেকে মেয়েকে আনতে মুকুল হোসেন পৌর কলেজ এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জেড এ ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় জুয়েল ও মুকুল হোসেন গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জুয়েল ও মুকুল হোসেনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

আহত জুয়েলের অবস্থা গুরুতর হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category