• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
মেহেরপুরে দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা
মেহেরপুরে দুটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির এর উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় জমাকৃত নথিতে ভুল থাকায় মেহেরপুর-১ আসনের পাঁচজন প্রার্থীকে বাতিল হিসাবে ঘোষণা করা হয়। অপরদিকে মেহেরপুর-১ আসনের চার প্রার্থী এবং মেহেরপুর-২ আসনের তিনজন প্রার্থীকে ভুল সংশোধনের সময় দেওয়া হয়। মনোনয়নপত্রের ত্রুটি সংশোধনের জন্য বিকেল চারটা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাসুদ অরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তাজ উদ্দিন খান, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) মিজানুর রহমান, জাতীয় পার্টির আব্দুল হামিদকে ত্রুটি সংশোধনের সময় দেওয়া হয়।

এছাড়া মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল হুদা এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল বারীকেও ত্রুটি সংশোধনের শর্তে বিকাল ৪ টা পর্যন্ত সময় প্রদান করা হয়। বাছাই শেষে বিভিন্ন কারণে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন না থাকায় কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রোমানা আহমেদের এর মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবু-এর এক শতাংশ ভোটারের সমর্থন না থাকা এবং ২০ নম্বর ফরম যথাযথ পূরণ না করার কারণে এনসিপি প্রার্থী সোহেল রানার মনোনয়নপত্র বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category