• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন
মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত তিন

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের চাঁদপুর নামক স্থানে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফ (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সাড়ে ৮ টার সময় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।

হলেন, সদর উপজেলার মোমিনপুর গ্রামের রঞ্জিত পাত্রের ছেলে ইন্দ্রোজিত (৩১), গহরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সাজু (৩৮) ও সিংহাটি গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে হুছাইন (১৬)।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, সন্ধ্যায় সিংহাটি গ্রাম থেকে আরাফ ও তার বন্ধু হুছাইন একটি মোটরসাইকেল যোগ পাটকেলপোতা গ্রামের তার খালার বাসয় বেড়াতে যান। রাত সাড়ে ৮ টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক হয়ে তাদের নিজ বাড়ি সিংহাটি যাওয়ার জন্য মোটরসাইকেলে রওনা হয়। পথিমধ্যে চাঁদপুর নামক স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আরাফ। গুরুতর আহত হয় তার সাথে থাকা হুছাইন ও অপর মোটরসাইকেল আরোহি ইদ্রোজিত ও সাজু। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সাজু ও হুছাইনের অবস্থা আশঙ্কজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category