• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

মেহেরপুরে দুই ফার্মেসীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
মেহেরপুরে দুই ফার্মেসীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা
মেহেরপুরে দুই ফার্মেসীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা

মেহেরপুর শহরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি, প্যাকেটের মধ্যে ভালো ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে মেসার্স পল্টু ফার্মেসি ও মেসার্স পপি ফার্মেসি নামক দুটি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এই অভিযান চালান।

সজল আহমেদ জানান, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার মেসার্স পল্টু ফার্মেসী ও মেসার্স পপি ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি, বিক্রি নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রি, একই প্যাকেটের মধ্যে ভালো ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: তারিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এবং মেহেরপুর জেলা পুলিশের একটি টিম।

অভিযানের সময় অন্যান্য দোকানে সচেতনতামুলক লিফলেট বিতরণ ও সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, মুল্য তালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রির ভাউচার সংরক্ষণ করা এবং অতিরিক্ত দাম নেয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয় এবং দোকান দুটি থেকে প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ উদ্ধার করে জন সম্মুখে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category