• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে দুই চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
মেহেরপুরে দুই চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে দুই চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিক্ষোভ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিনের অপসারণ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ ও প্রশাসক নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা।

রোববার সকালে বুড়িপোতা ও বারাদি ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। এ সময় এলাকাবাসী ইউনিয়ন পরিষদ ঘেরাও করে চেয়ারম্যান শাহজামান ও মোমিনের বিরুদ্ধে নানা অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী জানান,স্বৈরাচারী হাসিনা সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন ও সাবেক জনপ্রশাসন মন্ত্রীর সহযোগিতায় রাতের ভোটে অবৈধভাবে শাহজামান ও মোমিন চেয়ারম্যান হন। এরপর থেকেই সে বিচার বাণিজ্য, সার্টিফিকেট বাণিজ্য, টিসিবি’র কার্ড বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। সে আওয়ামী লীগের পদ ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিরোধী দলীয় ও এলাকার নিরীহ মানুষকে হয়রানি ও অত্যাচার করেছে নিয়মিত। মিথ্যা মামলা দিয়ে অসংখ্য নিরীহ মানুষকে এলাকা ছাড়া করেছে। তাই এই চেয়ারম্যানদের আমরা আর দেখতে চাই না। আমরা এই অবৈধ চেয়ারম‍্যানদের অবাঞ্ছিত ঘোষণা করলাম।

অপরদিকে গত ৫ই আগস্ট পরবর্তী সময়ের পর মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের দীর্ঘ অনুপস্থিতির পর রবিবার সকালে চেয়ারম্যান তার কার্যালয়ে আসেন। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন ও ওয়ার্ডের কয়েকজন ইউপি সদস‍্য ইউনিয়ন চত্বরে জড়ো হয়ে চেয়ারম্যান মফিজুর রহমানকে বিতাড়িত করে পরিষদ কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ক্ষমতা দেখিয়ে ইউনিয়ন পরিষদকে ব্যক্তিগত কাজে ব্যবহার, স্বজনপ্রীতি, ইউপি সদস‍্যদের হেনস্তা করা ও মাদক সেবনের আশ্রয়স্থল বানানোর অভিযোগ এনে তাকে বিতাড়িত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category