• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে থানায় নয় বাড়িতে বসেই অনলাইনে হবে জিডি

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫
মেহেরপুরে থানায় নয় বাড়িতে বসেই অনলাইনে হবে জিডি
মেহেরপুরে থানায় নয় বাড়িতে বসেই অনলাইনে হবে জিডি

জিডি করতে এখন আর স্বশরীরে যেতে হবে না থানায়। বাড়িতে বসেই ভূক্তভোগীরা করতে পারবেন জিডি। ২০২২ সালে ২১ জুন হারানো এবং কোন কিছু পাওয়ার ক্ষেত্রে অনলাইনে জিডি কার্যক্রম শুরু হয়। আজ থেকে মেহেরপুরে যে কোন বিষয়ে বাড়িতে বসে অনলাইনে জিডি করতে পারবেন ভূক্তভোগীরা।

এজন্য গুগল প্লে-স্টোরে থাকা অনলাইন জিডি নামে একটি অ্যাপে যেতে হবে ভূক্তভোগীদের। সেখানে রেজিস্ট্রেশন করবেন। এনআইডি কার্ড ও মোবাইল নম্বর দিয়ে হারানো, পাওয়া অথবা অন্যান্য অপশনে ক্লীক করার মাধ্যমে জিডির কাজ সম্পন্ন হবে।
সোমবার (২১ জুলাই) রাত ১২ টা এক মিনিটে মেহেরপুর সদর থানায় অনালাইনে জিডি কার্যক্রমের উদ্বোধন করেন আতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবা উদ্দীন, ডিবি ওসি গোপাল কুমারসহ পুলিশের কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, আগে অনেকেই অভিযোগ করতেন থানায় জিডি নেওয়া হয়না। এ কার্যক্রমের উদ্বোধনের পর এ অভিযোগ আর টিকবেনা ভূক্তভোগীদের। কারণ অনালাইনে জিডি করার সময় লাগবেনা কোন স্বাক্ষর ও সীল। সাথে সাথেই জিডির কাগজ বের করে নিতে পারবেন তারা। দেখতে পাবেন কোন কর্মকর্তার উপর জিডির তদন্তভার অর্পণ করা হয়েছে। জিডি করার পর পরই তদন্তে নেমে যাবেন তদন্তকারী কর্মকর্তা।
তিনি আরো বলেন, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে কাউকে ফাঁসানোর জন্য জিডি করেন তার বিরুদ্ধেও রয়েছে শাস্তীমূলক ব্যবস্থা। তদন্তের মাধ্যমে উঠে আসবে পুরো সত্যটা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category