ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তরুণ ফেলোদের আয়োজনে উইমেন এন্ড ইউথ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) দুপুরে হোটেল লা ভোগে ইউএসএইড এর অর্থায়নে, এসপিএল প্রকল্পের আওতায় ২২তম ক্লাসের ফেলো ছাত্রদল মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন এবং মেহেরপুর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম আলীর উদ্যোগে ইস্যু ভিত্তিক উইমেন এন্ড ইয়ূথ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের নারী ও তরুনদের সামাজিক, পারিবারিক অর্থনৈতিক, কর্মসংস্থান। নিরাপত্তার ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে তা সমাধানে সুনির্দিষ্ট সুপারিশ রয়েছে সেগুলো জনার জন্য এ উদ্যোগ, উক্ত কর্মশালায় মেহেরপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের তরুণ ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মতামত তুলে ধরেন মুজিবনগর আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ উমর খৈয়াম উষা, মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, মেহেরপুর জেলা যুবদলের সহ-সভাপতি সাইদুর রহমান সুজন, মহিলা দলের যুগ্ম সম্পাদক মৌসুমী আক্তার প্রমুখ।