• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

মেহেরপুরের মুজিবনগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ আশিক (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক আশিক দারিয়াপুর পশ্চিমপাড়ার মুক্তি শেখের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মেসবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি:) শরিফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ মুজিবনগর উপজেলার দারিয়াপুর খানপুর ঈদগাহের পাশে মৃত আবেদ আলী ফকিরের বাঁশ বাগানে অভিযান চালিয়ে আশিককে আটক করে। এসময় তার কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আশিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category