• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ডাবের বাজারে অভিযান, জরিমানা আদায়

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
মেহেরপুরে ডাবের বাজারে অভিযান, জরিমানা আদায়
মেহেরপুরে ডাবের বাজারে অভিযান, জরিমানা আদায়

বেশি দরে ডাব বিক্রি বন্ধে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান দল।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে এ অভিযানে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীর কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ডাবের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে শহরের পশুহাট, কোর্টরোড, বড় বাজার ও জেনারেল হাসপাতালের সামনের ডাবের দোকানীদের ক্রয় মেমো ও বিক্রি দর পর্যবেক্ষণ করা হয়।

শহরের বড় বাজার এলাকায় বেশি দরে ডাব বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনে সোহেল নামের এক ডাব ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ডেঙ্গু পরিস্থিতির কারণে ডাবের চাহিদা বেড়ে ওয়ার সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক মুল্য বৃদ্ধি করেছে। ক্রয়-বিক্রয় দরের সামঞ্জস্য বজায় রাখা এবং মূল্য তালিকা টাঙ্গিয়ে ডাব বিক্রির জন্য ডাব ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সজল আহম্মেদ।

এছাড়াও মূল্য তালিকা প্রদর্শণ না করায় আরও তিন মুদি দোকানীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এ বাজার অভিযানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category