• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
মেহেরপুরে ট্রাকের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুর নামক স্থানে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা অমি (২৫) নামের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত অমি রামদাসপুর গ্রামের রাইহানুল ইসলামের স্ত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯ টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে স্ত্রী ফরাহানাকে নিয়ে মোটরসাইকেলযোগে শশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে বের হয়। মোটরসাইকেলটি ফতেপুর ইটাভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায় মোটরসাইকেলটি। আর পিছনে থাকা স্ত্রী ফারহানা পড়ে যায় পাশের চলন্ত ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি। আহত হন স্বামী। এলাকাবাসী দ্রুত এসে তাদের উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ ও আহত ব্যাক্তিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পরিবার ময়নাতদন্ত করাতে রাজি নয়। লিখিত পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category