• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে টিএফসিএল’র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
মেহেরপুরে টিএফসিএল'র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
মেহেরপুরে টিএফসিএল'র আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মেহেরপুরের মুজিবনগরে ট্রিটমেন্ট ফর চেঞ্জজিং লাইফ (টিএফসিএল) এর আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পে দাঁত ও সাধারণ চিকিৎসাসেবা দিচ্ছেন ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা প্রদান করেন। এসময় সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ওষধ বিতরণ করা হয়। টিএফসিএল একটি অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। গরীব-অসহায়দের স্বাস্থ্য সেবা নিশ্চত করতে ২০১০ সালে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের কয়েকজন বন্ধু মিলে সংগঠনটি প্রতিষ্ঠা করে। এর আগে মেহেরপুরের বুড়িপোতা ও সোনাপুর গ্রামে দুটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে সংগঠনটি। সংগঠনের সদস্যরা বলেন, আমরা কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করি। ছোট পরিষরে হলেও আমরা এগিয়ে যাচ্ছি। এলাকার বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আগামীতে এই সেবার পরিধি আরও বাড়িয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই। মুজিবনগর থানা পুলিশ ও শিবপুর যুব সংঘের সদস্যরা সার্বিক সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category