সারাদেশের ন্যায় মেহেরপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকাল ৯ টায় গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হান্নানের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থী ও অভিভাকদের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-আজিজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূর উল্লাহ, প্রধান শিক্ষক খাদিজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নুরুন্নাহার।
দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় মেহেরপুরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ১ লাখ ৬৭ হাজার শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।