• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স
মেহেরপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে প্রেস কনফারেন্স

ইপিআই কার্যক্রমে আগামী ১২ অক্টোবর থেকে “টাইফয়েড টিকাদান ক‍্যাম্পেইন উপলক্ষ্যে মেহেরপুরে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আবু সাঈদ।

এসময় তিনি বলেন, দূষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েডের জীবাণু ছড়ায়। সময়মতো রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, টিকা সম্পর্কে অনেক অপতথ্য ও গুজব ছড়ানো হয়, যা মানুষকে বিভ্রান্ত করে। এসব অপতথ্য প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেন, তাহলে এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

টাইফয়েড টিকাদান সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মে‌ডিকেল অফিসার ডাঃ ইনজামামুল হক।

প্রেস কনফারেন্সে মে‌হেরপুর জেলা প্রেস ক্লা‌বের সভাপ‌তি তোযাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category